হোম > বাণিজ্য

ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিল যমুনা ব্যাংক ফাউন্ডেশন

আমার দেশ ডেস্ক

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে দেশের বিভিন্ন স্থানের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র অথচ মেধাবী (প্রতিবন্ধীদের ক্ষেত্রে উত্তীর্ণ) ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হলো মেধাবী কিন্তু দরিদ্র-সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দেশের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক ছাত্রছাত্রীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক পিএলসি. এর চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ এবং অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মদ। এ সময় ব্যাংকের সকল কর্মকর্তারা স্বশরীরে ও ভার্চুয়ালি অংশ নেন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রমাণ করে মেধা আর সুযোগ একসাথে মিললেই এগিয়ে যায় বাংলাদেশ।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ