হোম > বাণিজ্য

অনলাইন মার্কেটপ্লেসে বৈশ্বিক ক্রেতাদের কাছে পণ্য বিক্রির সুযোগ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য আন্তর্জাতিক ই-কমার্স বাজারে প্রবেশের সুযোগ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রপ্তানিকারকেরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন মার্কেটপ্লেস ও ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য তালিকাভুক্ত ও প্রদর্শন করতে পারবেন। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তাদের কাছে সরাসরি পণ্য বিক্রির সুযোগ তৈরি হবে।

সোমবার এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ব্যবসা থেকে ভোক্তা (বিজনেস টু কনজ্যুমার বা বিটুসি) পর্যায়ে রপ্তানি কার্যক্রম সহজতর করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, রপ্তানিকারকেরা এখন প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার মূল্যের ক্ষুদ্র মূল্যমানের পণ্য সিএফআর (কস্ট অ্যান্ড ফ্রেইট) শর্তে রপ্তানি করতে পারবেন। পাশাপাশি ১ হাজার মার্কিন ডলার পর্যন্ত চালানের ক্ষেত্রে ইএক্সপি ফর্ম দাখিলের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে এ ধরনের চালানের পুরো অর্থ ব্যাংকিং চ্যানেল বা অনুমোদিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে অগ্রিম গ্রহণ করতে হবে। একইসঙ্গে নতুন ব্যবস্থায় রপ্তানিকৃত পণ্যের শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতার নামে ইস্যু করার সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া বিদেশি ক্রেতার কাছে সরবরাহ করা পণ্য ফেরত এলে বা পণ্যের গুণগত মান নিয়ে অভিযোগের কারণে অর্থ ফেরত দেওয়ার প্রয়োজন হলে সে সুযোগও রাখা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সাবস্ক্রিপশন, রেজিস্ট্রেশন, সদস্যপদ ও অন্যান্য সেবামূলক ফি পরিশোধের উদ্দেশ্যে বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর অনুমতিও দেওয়া হয়েছে।

ব্যবসায়ী ও রপ্তানি খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ উদ্যোগের ফলে আন্তঃসীমান্ত ই-কমার্স কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে। এত দিন অনেক ক্ষেত্রে রপ্তানিকারকদের ব্যবসা-থেকে-ব্যবসা, ব্যবসা থেকে ভোক্তা (বিটু-বিটুসি) মডেলে বিদেশে আগাম পণ্য পাঠিয়ে বিক্রির ব্যবস্থা করতে হতো। নতুন নীতিমালার ফলে তারা এখন সরাসরি বৈশ্বিক ভোক্তাদের কাছে পণ্য বিক্রি ও পাঠানোর সুযোগ পাবেন।

ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পুনরায় চালু করলে মিলবে আগের সব সুবিধা

শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে এনবিআরের নৈশ প্রহরী সাময়িক বরখাস্ত

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত এবিবির

আরো ২৫০০ কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক

জ্বালানিতে কী পদ্ধতিতে ভর্তুকি দেওয়া হবে সেটা পরিষ্কার নয়

আবারও বাড়ল স্বর্ণের দাম

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল

শান্তিচুক্তির খবরে এশিয়ার শেয়ারবাজারে বড় উত্থান

শিক্ষকদের জীবনমান উন্নয়নের নির্দেশনা না থাকার অভিযোগ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল