হোম > বাণিজ্য

রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় থাকবে

গভর্নরকে ব্যবসায়ীদের আশ্বাস

অর্থনৈতিক রিপোর্টার

আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার আশ্বাস দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য ব্যবসায়ীরা। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকে তাঁরা এ আশ্বাস দেন। এ সময় গভর্নর ব্যবসায়ীদের বলেন, প্রয়োজনীয় সহায়তা দিয়ে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংক কাজ করবে। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক শীর্ষ ব্যবসায়ী গ্রুপের প্রতিনিধি।

ব্যবসায়ীরা জানান, বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ডলার সরবরাহ, ঋণপত্র বা এলসি ইস্যু, যেসব খাতে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং পণ্যের সরবরাহের বিষয় উঠে এসেছে। একইসঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রেখে রমজানকেন্দ্রিক পণ্যের সরবরাহ কীভাবে ঠিক রাখা যায়, সে বিষয়েও আলাপ হয়।

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাছির বলেন, দীর্ঘদিন পর ডলারের বাজার স্থিতিশীল ফিরেছে। বর্তমানে ডলারের ঘাটতি নেই। এখন বাংলাদেশ ব্যাংক চাইছে রিজার্ভ ধরে রেখে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে এবং একইসঙ্গে পণ্যের সরবরাহ ঠিক রাখতে। বাজার স্থিতিশীল রাখতে গভর্নর যেকোনো সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমদানি বাড়লেও যেন মূল্যস্ফীতি না বাড়ে। তাই বাজার বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। আমরাও তাঁকে আশ্বস্ত করেছি, রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় রাখা হবে।

মালয়েশিয়ার সঙ্গে এফটিএ আলোচনায় রপ্তানি বাজার সম্প্রসারণে নজর

খেলাপি সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

কবে হবে এফবিসিসিআই নির্বাচন

প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার রেকর্ড সর্বনিম্ন ৩.৮৯ শতাংশ

বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান

একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

ভরিতে স্বর্ণের দাম কমল ৩ হাজার ৩২৪ টাকা

আমদানি কমছে মূলধনি যন্ত্রপাতির

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অবশেষে সচল

৯ মাসে মালয়েশিয়ার রপ্তানি ৩৮৪ বিলিয়ন ডলার ছাড়াল