হোম > বাণিজ্য

খুচরা পর্যায়ে ভ্যাট আরোপ থেকে সরে আসছে সরকার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ক্ষুদ্র ব্যবসার ওপর নির্দিষ্ট হারে ভ্যাট বা বহুল আলোচিত ‘প্যাকেজ ভ্যাট’ আরোপের প্রস্তাব থেকে সরে আসছে সরকার। তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খোলা, ট্রেড লাইসেন্স নবায়ন বা বিকাশ-নগদের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যবসা শনাক্তকরণ নাম্বারের (বিআইএন) বাধ্যবাধকতা বহাল থাকছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে বছরে ৫০ লাখ টাকা বা তার বেশি টার্নওভার থাকা খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন নিতে হয় এবং এর নিচের প্রতিষ্ঠানগুলো ভ্যাটের আওতার বাইরে রয়েছে। তবে নতুন বাজেট প্রস্তাবে আগামী ১ জুলাই থেকে টার্নওভারের পরিমাণ নির্বিশেষে সব খুচরা ব্যবসাকে ভ্যাটের আওতায় আনার কথা বলা হয়েছিল।

এই প্রস্তাবের পর ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা আশঙ্কা করেন, এতে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে এবং ভ্যাট কর্মকর্তাদের হয়রানির ঝুঁকি বাড়বে।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, অর্থ বিলটি আজ অর্থ আইন হিসেবে পাস হওয়ার আগেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট বিধান বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রস্তাবটি বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি অনেক মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান সাধারণ ভ্যাটব্যবস্থার পরিবর্তে প্যাকেজ ভ্যাটের সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। এসব বিবেচনাতেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে।

কমছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর

স্বর্ণ বিক্রিতে কমছে গেইন ট্যাক্স

করমুক্ত আয়সীমা হচ্ছে ৪ লাখ টাকা

ব্যাংক হিসাব খুলতে লাগবে না ই-টিআইএন

ইইউয়ে রপ্তানির শীর্ষ ১০ দেশের মধ্যে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশের

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

স্বল্পমেয়াদি সুকুকের নিলামে ১০ গুণ আবেদন

কৃষি ঋণের পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ তিন বছর

ব্যাংকগুলোর ক্যামেলস রেটিং বন্ধ করল বাংলাদেশ ব্যাংক

লন্ডন এক্সচেঞ্জে লেনদেনে ফিরেছে বেক্সিমকো ফার্মা