হোম > বাণিজ্য

রূপালী ইনভেস্টমেন্টের বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি'র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ আগস্ট মতিঝিলস্থ রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠানটির পরিচালক হাসান তানভীর।

এ ছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ফরিদা ইয়াছমিন, স্বতন্ত্র পরিচালক এ কে এম শরীয়ত উল্ল‍্যাহ এফসিএ, এসিসিএ, প্রফেসর ড. শফিক উজ জামান ও নাসরিন সুলতানা এবং রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব মোস্তফা সাজ্জাদুল হক, এসিসিএ।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ