হোম > বাণিজ্য

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট-২০২৫ শুরু ২ নভেম্বর

আতিকুর রহমান নগরী

আগামী ২ নভেম্বর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৫। ব্র্যাক ব্যাংকের সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর)-এর অংশ হিসেবে, বাংলাদেশ হকি ফেডারেশনের সাথে যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের লক্ষ্য হলো জেলা পর্যায়ের প্রতিভাবান নারী খেলোয়াড়দের বাছাই করে দেশের নারী হকিকে আরও উন্নত করা।

৩০ অক্টোবর ২০২৫ বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের সময়সূচী ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর বলেন, “দেশের নারী হকির উন্নয়নে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমরা বেশ আনন্দিত। ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, নারীর সম্ভাবনা সীমাহীন। এই টুর্নামেন্টের মাধ্যমে তাঁদের অপরাজেয় শক্তি ও আত্মবিশ্বাস দেশের ক্রীড়ার অগ্রযাত্রাকে আলো দেখাবে।”

এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টটি দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে রাজশাহী-দিনাজপুর, ময়মনসিংহ, যশোর ও কুমিল্লা— এই চার অঞ্চলের ১৮টি জেলা-ভিত্তিক দলের মধ্যে প্রতিযোগিতা হবে। প্রতিটি অঞ্চল থেকে চ্যাম্পিয়ন দল দ্বিতীয় ধাপে অংশ নেবে। এই ধাপে বিকেএসপিও অংশ নেবে।

এর আগে এ বছর বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত নারী হকি টুর্নামেন্টে ব্র্যাক ব্যাংক সহযোগিতা করেছিল। উক্ত টুর্নামেন্টে মোট ১১টি দল অংশ নেয় এবং বিকেএসপি চ্যাম্পিয়ন হয়।

ব্র্যাক ব্যাংক দেশের নারী হকি উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ঘরোয়া পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ নারী খেলোয়াড়দের বিকাশ ও ক্ষমতায়নে ব্যাংকটি কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এখনো ‘মুজিব শতবর্ষ’

উৎপাদন ধসের পর ক্রয়াদেশ হারানোর শঙ্কা পোশাক খাতে

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৭৩ টন কাগজ জব্দ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, কত কমল

কৃষিকে আধুনিক করতে পার্টনার প্রকল্পে অগ্রগতি

‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়: আইডিআরএ চেয়ারম্যান

কর ফাঁকি রোধে স্বয়ংক্রিয় ইন্টিগ্রেটেড প্রোফাইল চালু করবে এনবিআর

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উদ্যোক্তা তৈরির উদ্যোগ

অননুমোদিত ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্ক করল বিএফআইইউ