হোম > বাণিজ্য

মূলধনী পণ্য আমদানির শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক শিল্পখাতে মূলধনী পণ্য আমদানির নিয়ম আরও সহজ করেছে। এখন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে অনুমতি ছাড়াই শিল্প-উদ্যোক্তারা সর্বোচ্চ তিন বছরের বায়ারস বা সাপ্লায়ার্স ক্রেডিট সুবিধায় মূলধনী পণ্য আমদানি করতে পারবেন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বুধবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিডার বৈদেশিক ঋণ ও সাপ্লায়ার্স ক্রেডিট সংক্রান্ত বাছাই কমিটির ১৮৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই প্রক্রিয়া সহজ করা হয়েছে। আগে শুধুমাত্র নির্দিষ্ট কিছু মূলধনী যন্ত্রপাতি তিন বছর মেয়াদি আমদানি-ঋণ সুবিধার আওতায় আনা যেত।

শিল্প সংশ্লিষ্টদের মতে, নতুন সিদ্ধান্তের ফলে এখন জাহাজ, ভারী ইকুইপমেন্টসহ বিভিন্ন ধরনের মূলধনী পণ্য তিন বছরের ক্রেডিট সুবিধায় আমদানি করতে পারবে শিল্পপ্রতিষ্ঠানগুলো। এতে দীর্ঘদিনের প্রক্রিয়াগত জটিলতা কমে যাবে। উদ্যোক্তারা সহজে বিনিয়োগ পরিকল্পনা করতে পারবেন এবং উৎপাদনশীল খাতে সক্ষমতা বাড়বে। তাদের মতে, ক্রেডিট সুবিধার এ সম্প্রসারণ শিল্পখাতে নতুন বিনিয়োগ আকর্ষণ করবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম