হোম > বাণিজ্য

শিল্প কারখানায় অতিরিক্ত গ্যাস নিলে দিতে হবে বাড়তি দাম

বিশেষ প্রতিনিধি

শিল্প কারখানা ও বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রে বরাদ্দের অতিরিক্ত গ্যাস নিলে ৩৩ শতাংশ বাড়তি দাম দিতে হবে। এতে শিল্পখাতের বিদ্যমান গ্যাসের দাম বাড়বে না। তবে ইতিপূর্বে বরাদ্দের বেশি কেউ গ্যাস নিতে চাইলে তাকে প্রতি ঘনমিটারে ১০ টাকা বেশি দিতে হবে। বর্তমানে শিল্পখাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা। পাশাপাশি ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বরাদ্দের অতিরিক্ত গ্যাসের দাম ৩১ দশমিক ৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪২ টাকা।

রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। রাজধানীর কারওয়ান বাজারে কমিশনের কার্যালয়ে এ আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংস্থাটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আজ থেকেই এই দাম কার্যকর বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। সাংবাদিকদের তিনি বলেন, গ্যাস বিতরণকারী কোম্পানিগুলোর প্রস্তাব ও ব্যবসায়ীসহ অংশীজনদের মতামত পর্যালোচনা করে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। দেশের শিল্পখাত ও গ্যাসের সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চেয়রম্যান।

স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার

স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, বেড়েছে আটা ডিম মাছের দাম

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ

৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি শপিং জোনের

‘নতুন করে শিল্পে সরাসরি বিনিয়োগ নয়, বেসরকারি খাতকে আরো সক্রিয় করা হবে’

জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি

ব্যাংক প্রতিনিধি পরিচালক হওয়ার শর্ত কঠিন করল কেন্দ্রীয় ব্যাংক

১ অক্টোবর থেকে বাংলা কিউআরের পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

সরকারি কোম্পানির কর্মীরা আসছেন ‘প্রগতি’ পেনশন স্কিমে