হোম > বাণিজ্য

রমজানে ‘রেমিট্যান্স সেবা মাস’ পালন করছে এনআরবিসি ব্যাংক

আমার দেশ অনলাইন

প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিতকরণ এবং এ সংক্রান্ত সেবার প্রসারে পবিত্র রমজান মাসকে ‘বিশেষ রেমিট্যান্স সেবা মাস’ হিসেবে পালন করছে এনআরবিসি ব্যাংক। এ উপলক্ষে ঈদের আগ পর্যন্ত রেমিট্যান্স গ্রহণকারীদের বিশেষ উপহার প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফয়সল আহমেদ, চিফ রিস্ক অফিসার সিরাজুল আমিন আহমেদ, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এনআরবিসি ব্যাংক রেমিট্যান্সনির্ভর ব্যাংক হিসেবে প্রবাসী আয় সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রেমিট্যান্স খাতকে ব্যাংকের অন্যতম কৌশলগত সেবাখাত হিসেবে বিবেচনা করছে। প্রবাসীদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে এই উপহার প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশব্যাপী শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে প্রবাসী আয় দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে গ্রাহকের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রেমিট্যান্স গ্রাহকদের সেবার মানোন্নয়নে এরই মধ্যে সব আউটলেটে পৃথক ‘রেমিট্যান্স সার্ভিস ডেস্ক’ চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রমজান মাসব্যাপী বিশেষ উপহার বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।

রিমার্ক এইচবির আধুনিক কারখানা ঘুরে দেখলেন পরিবেশকরা, পেলেন সম্মাননা

আকতার প্রোপার্টিজের ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংকের ঋণে মিলবে ডিসকাউন্ট

পূবালী ব্যাংক পিএলসি.’র এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর

‘মবে’ জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বাংলাদেশ ব্যাংক

বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

নতুন গভর্নর মোস্তাকুর রহমানের যোগদান

পাঁচ হাজার কোটি টাকার ফল আমদানি, তবু বাজার চড়া

গভর্নরের উপদেষ্টাকে বের করে দিলেন কর্মকর্তারা

দাগনভূঞায় ইউসিবির নতুন শাখা উদ্বোধন