হোম > বাণিজ্য

যারা টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেব না

সংবাদ সম্মেলনে গভর্নর

অর্থনৈতিক রিপোর্টার

দেশের ব্যাংকিং খাতের প্রায় এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, যারা টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় জোরদার প্রক্রিয়া চলছে।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী অর্থবছরের বাজেট পেশ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ব্যাংকিং খাতের বর্তমান অবস্থাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে গভর্নর বলেন, আমাদের প্রায় এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে। দেশে বর্তমানে পাঁচটি ইসলামিক ব্যাংক প্রবলেম ব্যাংক হিসেবে চিহ্নিত রয়েছে। অন্তর্বর্তী সরকার গত বছরের ২৯শে ডিসেম্বর একটি স্কিমের মাধ্যমে তাদের পেমেন্টের ব্যবস্থাও করে গেছে। সেটা চলমান আছে।

আমানতকারীদের আশ্বস্ত করে গভর্নর বলেন, সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে বড় কোনো সংকট নেই, সমস্যা শুধু ওই নির্দিষ্ট পাঁচটি ব্যাংকে সীমাবদ্ধ এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাচার হওয়া সম্পদ উদ্ধার (অ্যাসেট রিকভারি) প্রসঙ্গে গভর্নর বলেন, চুরি হওয়া অর্থ উদ্ধারে একটি ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’ নিরলসভাবে কাজ করছে। বিশ্বজুড়ে এ ধরনের সম্পদ উদ্ধারের সাফল্যের হার ২ শতাংশের কম এবং এতে ৭ থেকে ১০ বছর সময় লাগতে পারে বলে তিনি স্বীকার করেন।

তবে অপরাধীদের ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বর্তমানে ১০টি বহুজাতিক এজেন্সির সাথে চুক্তি করা হয়েছে এবং বেশ কিছু দেশে ইতোমধ্যে সম্পদ ফ্রিজ (স্থগিত) করা হয়েছে। একটি যৌথ অনুসন্ধান দলের (জয়েন্ট ইনভেস্টিগেশন টিম) মাধ্যমে কিছু ট্যাক্স রিকভারি করাও সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত ঋণের বিষয়ে ওঠা অভিযোগের ব্যাখ্যা দেন গভর্নর। তিনি বলেন, তার সংশ্লিষ্ট একটি গ্রিন ফ্যাক্টরির ঋণের সুদের হার ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৯-১১ শতাংশ করায় এবং কোভিড পরিস্থিতির কারণে পেমেন্টে কিছুটা দেরি (ডিলে) হয়েছিল। তবে সেটি কোনোভাবেই খেলাপি ঋণ (বিবিএল) ছিল না। প্রতিষ্ঠানটি কখনো বন্ধ হয়নি বা বেতন বকেয়া রাখেনি, বরং ইতোমধ্যে ১০০ কোটি টাকারও বেশি ব্যাংকে পরিশোধ করেছে।

এএস

শনিবার দেশের সব ব্যাংক খোলা

বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম

গোডাউনে এলাচের পাহাড়, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

রপ্তানির গতি বাড়াতে প্রণোদনার ৫০০ কোটি টাকা ছাড়

শুল্ক-অশুল্ক বাধা দূর হলে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন