রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা–২০২৬। ২৭ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
এবারের মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে তাদের পণ্য, আধুনিক নকশা ও উদ্ভাবনী আসবাব ক্রেতাদের সামনে তুলে ধরছে।
মেলায় বিশেষভাবে তুলে ধরা হচ্ছে দেশে উৎপাদিত ফার্নিচার। ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা আইসিসিবির হল-২ (পুষ্পগুচ্ছ), হল-৩ (রাজদর্শন) ও হল-৪ (নবরাত্রি) পরিদর্শন করতে পারবেন। মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।