হোম > বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৫ দশমিক ৬২ ডলারে নেমে আসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও সমান ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৪ দশমিক ৪০ ডলারে নেমেছে।

গত ২৯ ডিসেম্বর ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে লেনদেন হয় স্বর্ণ। সে তুলনায় সপ্তাহখানেকের ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ১১০ ডলার কমেছে। ডলারের মূল্যবৃদ্ধি ও মুনাফা গ্রহণের প্রবণতার কারণে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি সীমিত হয়ে পড়েছে।

এদিকে স্পট রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত ২৯ ডিসেম্বর সর্বকালের সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছিল রুপার দাম।

এইচএসবিসি জানিয়েছে, ২০২৬ সালে রুপার দাম প্রতি আউন্স ৫৮ থেকে ৮৮ ডলারের মধ্যে লেনদেন হতে পারে। বিনিয়োগ চাহিদা এবং উচ্চ স্বর্ণমূল্য এর পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তবে বছরের শেষ দিকে বড় দরপতনের ঝুঁকির কথাও জানিয়েছে ব্যাংকটি।

কর ফাঁকি রোধে স্বয়ংক্রিয় ইন্টিগ্রেটেড প্রোফাইল চালু করবে এনবিআর

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উদ্যোক্তা তৈরির উদ্যোগ

অননুমোদিত ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্ক করল বিএফআইইউ

প্রণোদনা প্যাকেজে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক

খেলাপি ঋণ আদায়ে একীভূত ৫ ব্যাংকের ১০ হাজার মামলা

রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি

দুই লাখ ৮৪ হাজার কোটি টাকার ঋণ পরিশোধের চাপে সরকার

টেকসই জ্বালানি নিরাপত্তার মহাপরিকল্পনা করেছে সরকার

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডর, হোতারা অধরা

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন