হোম > বাণিজ্য

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার

প্রতীকী ছবি

নানা সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ আবার বেড়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রায় ২১ হাজার কোটি টাকা বেড়ে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংকাররা বলছেন, ব্যবসায়িক পরিস্থিতির অবনতি, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধ করতে পারছে না। এ ছাড়া দীর্ঘদিনের অনিয়ম এবং প্রভাবশালীদের কাছ থেকে ঋণ আদায় না হওয়ায় ব্যাংক খাতে খেলাপি ঋণ ক্রমেই বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।

গত জুন শেষে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, যা এসব ব্যাংকের বিতরণ করা ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ। একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা বা ৩২ দশমিক ০২ শতাংশ, বিদেশি ব্যাংকগুলোর ৩ হাজার ৯১৫ কোটি টাকা বা ৫ দশমিক ৯২ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকগুলোর ১৮ হাজার ৩০৩ কোটি টাকা বা ৩৯ দশমিক ৫১ শতাংশ।

স্বপ্নের বুননে সেজেছে এসএমই মেলা

যথেচ্ছ বিও হিসাবে শেয়ার কারসাজি

ভরিতে ৩১৪৯ টাকা বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারের সঙ্গে দেশেও স্বর্ণের দামে বড় পতন, রহস্য কী

‘মূলধন সংগ্রহের নামে ইসলামী ব্যাংকের শেয়ার সরকারের হাতে দেওয়ার ষড়যন্ত্র চলছে’

অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

টানা ৯ বারে কত কমল স্বর্ণের দাম

৮ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ: অর্থসচিব

রপ্তানি বহুমুখী করতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পে গুরুত্ব দিতে হবে