হোম > বাণিজ্য

রপ্তানির লক্ষ্যমাত্রা বেড়ে হলো ৬৩.৫ বিলিয়ন

অর্থনৈতিক রিপোর্টার

গত অর্থ বছরে আয়ের চেয়ে ১৬ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৫ বিলিয়ন বা ৬ হাজার ৩৫০ কোটি ডলার।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য সচিব মাহবুবু রহমান রপ্তানির এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বাণিজ্য সচিব বলেন, গত ২০২৪-২৫ অর্থ বছর মোট প্রায় ৫৫ বিলিয়ন ডলারের রপ্তানি হয় হয়েছে। বিভিন্ন খাতের ব্যাবসায়ীদের সম্মতির ভিত্তিতে সাড়ে ১৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী তৈরি পোষাক খাতের (ওভেন) রপ্তানির লক্ষ্যমাত্রা ১৪.৩১ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ২০ দশমিক ৭৯ বিলিয়ন নির্ধারণ করা হয়েছে।

তৈরি পোষাক খাতের (নীট) রপ্তানির লক্ষমাত্রা ১২.০১ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ২৩ দশমিক ৭০ বিলিয়ন নির্ধারণ করা হয়েছে।

হোম-টেক্সটাইল খাতে রপ্তানি ১৭ শতাংশ ধরে মার্কিন ডলার ১,০২০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত লেদার ও লেদার গুডসের রপ্তানি লক্ষ্যমাত্রা ২০২৪-২৫ অর্থ বছরে ০৯.১৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ১,২৫০.০০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্ববাজার পরিস্থিতি, রপ্তানি প্রবৃদ্ধি এবং এ খাতের সক্ষমতার বিষয়টি বিবেচনা করে ৩০ শতাংশ প্রবৃদ্ধি ধরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করার প্রস্তাব হয়।

হিমায়িত ও জীবন্ত মাছের রপ্তানির লক্ষ্যমাত্রা ২২.০৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ৫৩৯ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। এ খাতের নীতিগত সহায়তা, ভেনামি চিংড়ির হ্যাচারির লাইসেন্স প্রদান ও কোয়ারেন্টিন সুবিধা বৃদ্ধি করার বিষয়ে সরকারের যথাযথ সহায়তা এবং সহযোগিতা পেলে প্রস্তাবিত হারের চেয়েও বেশী রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব।

পাট ও পাট পণ্যের রপ্তানির লক্ষ্যমাত্রার ৯.৭৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ৯০০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। পণ্যের গুণগত মান যাচাই করার জন্য ল্যাব টেস্টিং উপর গুরুত্বারোপ এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হলে একটি টেকসই পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হবে।

কৃষি পণ্যের লক্ষ্যমাত্রা ২২.৪৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ১২১০.৪০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।

‘নগদ’ প্রসঙ্গে যা বললেন ব্যারিস্টার আরমান

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

প্রবাসী করদাতাদের জন্য ইমেইলে ওটিপি সুবিধা চালু

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

শোকজের পর কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে বদলি

শোকজের জবাব সন্তোষজনক না হলে শাস্তির ব্যবস্থা

নগদকে ব্যক্তি খাতে ছাড়ার সিদ্ধান্ত নেবে নতুন সরকার

দেশের রিজার্ভে সুখবর, এখন কত বিলিয়ন ডলার?

স্মৃতির মণিকোঠায় গাজী এরশাদ আলী

কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’