হোম > বাণিজ্য

সরকারি কাজে শ্রমিকের দৈনিক মজুরি বাড়ল ২০০ টাকা

নতুন মজুরি হার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে

অর্থনৈতিক রিপোর্টার

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ কয়েকটি এলাকায় দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরি বাড়িয়েছে সরকার। এসব শ্রমিকের মজুরির হার ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়িয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়েছে, নতুন মজুরি হার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। একই সঙ্গে ওই দিন থেকে আগের মজুরি সংক্রান্ত জারি করা আদেশ বা পরিপত্রগুলো বাতিল বলে গণ্য হবে। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত নতুন পরিপত্র জারি করে। পরিপত্রের শিরোনাম ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ এর আওতায় শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ।’

পরিপত্র অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িকভাবে নিয়মিত দক্ষ ও অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরির হার হবে ৮০০ টাকা। বর্তমানে এ মজুরি নিয়মিত দক্ষ শ্রমিকের ৬০০ এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ৫৭৫ টাকা।

বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকার দৈনিক ৭৫০ টাকা। বর্তমানে এ হার নিয়মিত দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৬০০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ৫৫০ টাকা। এ ছাড়া জেলা ও উপজেলার দৈনিক ৭০০ টাকা। বর্তমানে এ মজুরির হার নিয়মিত দক্ষ শ্রমিকের ৫৫০ এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ৫০০ টাকা।

মজুরি হার পুনর্নির্ধারণের পাশাপাশি পরিপত্রে পাঁচটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ অনুযায়ী শ্রমিক নিয়োগ, মজুরি প্রদান ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতসহ অন্যান্য নির্দেশনা অনুসরণ করার কথা বলা হয়েছে।

শ্রমিক নিয়োগ ও মজুরির ক্ষেত্রে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। নিয়োগ করা শ্রমিকের জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনসহ প্রাথমিক ব্যক্তিগত তথ্যাদি ও মজুরি নিয়োজিতকরণ কর্তৃপক্ষ বা অফিস প্রধান কর্তৃক ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন করতে হবে।

দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

৮২২ কোটি টাকার ভোজ্যতেল ও ডাল কেনার অনুমোদন দিল সরকার

সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে ব্যাংক

দেশে ব্যাংক হিসাব ১৯ কোটি ৩২ লাখ: অর্থমন্ত্রী

মুদির দোকান ও বিউটি পার্লার আসছে ভ্যাটের আওতায়

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত

খেলাপি ঋণ, ঝুঁকিপূর্ণ ঋণ, পুনঃতফসিল, দেউলিয়া—এসব শব্দের অর্থ কী

টাকা ছাপিয়ে ফের ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী