হোম > বাণিজ্য

রাজস্ব ক্ষতির দায়ে উপ-কর কমিশনার সাময়িক বরখাস্ত

অর্থনৈতিক রিপোর্টার

সরকারের ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা রাজস্ব ক্ষতির দায়ে উপ কর কমিশনার লিংকন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া লিটন উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট, ঢাকায় কর্মরত রয়েছেন।

সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ (১) ধারা অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বরখাস্ত হওয়া লিংকন রায় কর অঞ্চল-৫, ঢাকায় কর্মরত থাকাকালীন সময়ে নিষ্পত্তিকৃত আয়কর মামলায় নতুন আদেশ ও কর নির্ধারণ আদেশ জারির মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি করেছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ধামসুর ইকনোমিক জোন লিমিটেডের ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ করবর্ষের মামলা, যা ইতোপূর্বে উপ কর কমিশনার জানে আলম নিষ্পত্তি করেছেন; কিন্তু সেই নিষ্পত্তিকৃত মামলার নতুন আদেশপত্র (আইটি-৩৯) এবং কর নির্ধারণ আদেশ (আইটি-৮৮) সৃজনের মাধ্যমে নতুন দাবি সৃষ্টি করে সরকারের ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকা ক্ষতিসাধন করেছেন লিংকন রায়।

এ জন্য তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম