হোম > বাণিজ্য

চার মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার

চলতি অর্থ বছরের (২০২৫-২৬) চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ১৮ হাজার ১১১ কোটি টাকা। গত বছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ১ লাখ ৩ হাজার ৪০৯ কোটি টাকা। এ হিসাবে আগের বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ১৪ হাজার ৭০১ কোটি টাকারও বেশি। শতকরা হিসাবে রাজস্ব বৃদ্ধির এ হার প্রবৃদ্ধি ১৪ দশমিক ২ শতাংশ। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে আমদানি ও রপ্তানি খাত থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ৩৪ হাজার ৩০৩ কোটি টাকা। স্থানীয় পর্যায়ের মূসক থেকে ৪৬ হাজার ৩০৪ কোটি টাকা এবং আয়কর ও ভ্রমণ কর থেকে ৩২ হাজার ৫৯৭ কোটি টাকা আাদায় হয়েছে। গত অর্থবছরের তুলনায় প্রথম চার মাসে রাজস্ব আদায়ে সবচেয়ে বড় প্রবৃদ্ধি হয়েছে স্থানীয় পর্যায়ে মূসক থেকে। এ খাতে প্রবৃদ্ধির পরিমাণ ২৩ শতাংশ।

তবে গত বছরের অক্টোবর মাসের তুলনায় রাজস্ব আদায় কমেছে ২ দশমিক ৭ শতাংশ। চলতি বছরের অক্টোবরে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ১০৬ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ৭৪৮ কোটি টাকা।

চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ইয়ুুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত

জাতীয় দক্ষতা সংকট মোকাবিলায় ‘ইউথ এমপ্লয়াবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত

রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

ইসলামী ব্যাংকের এমডি ১৫ দিনের ছুটি চেয়ে দেড় মাসের ছুটিতে

রেমিট্যান্স সংগ্রহে টপ টেন অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

দুর্নীতি দমন করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই

উন্নত সেবার লক্ষ্যে টেস্টি ট্রিট-বাংলাদেশ পর্যটন করপোরেশনের চুক্তি

লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ল ফার্নেস অয়েলের দাম

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ব্যর্থ হওয়ায় তেলের দাম বাড়ার শঙ্কা