হোম > বাণিজ্য

চপ্পলের উপর থেকে ভ্যাট প্রত্যাহার দাবি

ঢাবি সংবাদদাতা

চপ্পলের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার দাবি করে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, ১৫০ টাকা পর্যন্ত পাদুকায় আগের মতো ভ্যাট প্রত্যাহার না করলে নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়বে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলন শেষে তারা ডিআরইউর সামনে মানববন্ধন করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সভাপতি হাজী মো. ফজলু বলেন, গ্রাম ও শহরের পরিত্যক্ত চপ্পল ও প্লাস্টিকের স্যান্ডেল থেকে আমরা কম দামের পাদুকা বানায়। নিম্ন আয়ের মানুষেরা দীর্ঘদিন থেকে কম দামের পাদুকা কিনতে পারছে। হঠাৎ করে ভ্যাট আরোপ করার কারণে উৎপাদন খরচ বেড়ে যাবে। এর ফলে ভারত আমাদের মার্কেট পেয়ে যাবে। শ্রমিকরা বেকার হবেন।

সহ-সভাপতি আসরাফ উদ্দিন বলেন, দেশীয় শিল্প রক্ষা এবং দরিদ্রদের অতিরিক্ত খরচ থেকে বাঁচাতে ভ্যাট অব্যাহতি দিয়ে জনগণের দুর্ভোগ কমানোর অনুরোধ করছি।

আইন উপদেষ্টা তাইফুল সিরাজ বলেন, গত দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এ অবস্থায় ভোক্তার কাছ থেকে কোনভাবেই ১৫ শতাংশ ভ্যাট আদায় করা সম্ভব নয়। ভ্যাট বাড়লে পরিস্থিতির আরো অবনতি হবে।

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম

তিন কারণে অস্থির ফলের বাজার