হোম > বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম নিখোঁজ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান গতকাল রোববার থেকে নিখোঁজ রয়েছেন। তার সর্বশেষ অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী রাজধানীর সায়েদাবাদ এলাকায় গতকাল দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

জানা গেছে, গতকাল সকালে তিনি নিয়মিত অফিসে উপস্থিত হন। তবে দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও আইডি কার্ড রেখে বেরিয়ে যান। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার এক সহকর্মীকে শেষবারের মতো একটি মেসেজ পাঠান, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন। মেসেজে তিনি তার ছোট বোনের জন্য একটি চাকরি ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে লিখেছেন, এটাই হয়তো আমার শেষ চাওয়া। এতে উদ্বেগ বাড়ছে যে তিনি হয়তো নিজে থেকে নিরুদ্দেশ হয়েছেন বা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন।

তার সহকর্মীরা জানিয়েছেন, নাঈম রহমান একজন শান্ত-স্বভাবের দায়িত্বশীল কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকা–এর সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ জানিয়েছেন, আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি তার পরিবারের একমাত্র পুরুষ সদস্য। মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন তার জন্য অপেক্ষা করছেন। সবাইকে অনুরোধ করছি—যদি কেউ তাকে দেখে থাকেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।

ইতোমধ্যে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এবং তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য রুট ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

পোশাক শ্রমিকদের পেনশন নিয়ে বড় উদ্যোগ

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক