হোম > বাণিজ্য

আকুতে ১৫১ কোটি ডলার পরিশোধ, কমবে রিজার্ভ

অর্থনৈতিক রিপোর্টার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল পরিশোধ করা হয়েছে ১৫১ কোটি ৪০ লাখ ডলার। এতে আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবে। আকু বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের ‍নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ মে দিন শেষে দেশের মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। সাধারণত আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়। এবারও তা কমবে। তবে আকু বিল পরিশোধের পর সমন্বয় হতে কয়েকদিন সময় লাগে, তাই তাৎক্ষণিকভাবে রিজার্ভ কমার প্রভাব দেখা যায় না।

এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের আকু বিল ছিল ১৩৬ কোটি ৮৭ লাখ ডলার। নভেম্বর-ডিসেম্বর সময়ে পরিশোধ করা হয়েছিল ১৫৩ কোটি ডলার। তার আগের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে পরিশোধ করা হয় ১৬১ কোটি ডলার। এর আগের দুই মাসে পরিশোধ করা হয়েছিল ১৫০ কোটি ডলার।

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানির লেনদেন সাধারণত তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

এএস

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হতে চান এস আলমের নিয়োগকৃত জাফর আলম

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশ

৬ আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

ভ্যানগার্ডকে ২১ কোটি টাকা ফেরতের নির্দেশ বিএসইসির

সার্কুলার অর্থনীতিতে রূপান্তর জরুরি

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ছয় মাসে সরকারের সুদ পরিশোধে ব্যয় ৭১ হাজার কোটি টাকা

আগামী অর্থবছরে ভ্যাট নিবন্ধনের লক্ষ্য ২০ লাখ

হরমুজের প্রভাবে এশিয়ায় অর্থনীতি সংকুচিত হবে

২০২৫ সালে নিট এফডিআই বেড়েছে ৩৯ শতাংশ