হোম > বাণিজ্য

পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে জরুরি আর্থিক সহায়তা

বাংলাদেশ ব্যাংককে বিজিএমইএ’র ধন্যবাদ

অর্থনৈতিক রিপোর্টার

পোশাক খাতের শ্রমিকদের দুই মাসের আগস্ট ও সেপ্টেম্বরের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে এ অর্থ ছাড় করা হয়েছে। বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি পদক্ষেপ নেওয়ায় অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংককে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটনের সভাপতি মাহমুদ হাসান খান এবং সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, সম্প্রতি পাঁচটি সংকটাপন্ন ব্যাংক তীব্র তারল্য সংকট থাকার কারণে সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলোকে রপ্তানিমূল্য প্রত্যাবসন হলেও অর্থ দিতে পারছিল না। ফলে সংশ্লিষ্ট কারখানাগুলো শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারছিল না। এতে করে শিল্পের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

এ অবস্থায় পোশাক রপ্তানিকারকদের আর্থিক কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থা নিরসনের অনুরোধ নিয়ে গত ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং পরিচালকরা। এর ফলে বাংলাদেশ ব্যাংক উপরোক্ত অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাকখাতের স্ব স্ব কারখানাগুলোকে স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখিত ব্যাংকগুলো থেকে শ্রমিকদের বেতন-ভাতা বাবদ অর্থ বুঝে নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল

এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক

শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণ ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা

এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ ও ১৮ এলএনজি কার্গো আমদানি করবে সরকার

আরো কমলো স্বর্ণ ও রৌপ্যের দাম

ইলেকট্রিক ও রিকন্ডিশন গাড়ির মধ্যে বৈষম্য তৈরি হয়েছে

‘ব্লু-চিপস’ থেকে ‘জাংক’ ক্যাটাগরিতে সিঙ্গার

ভোজ্যতেলের ৯০ শতাংশই আমদানিনির্ভর

আর্থিক ও কাঠামোগত সংকটের মুখে রূপালী ব্যাংক