হোম > বাণিজ্য

মডেল মেঘনার ব্যাংক হিসাব তলব

অর্থনৈতিক রিপোর্টার

মডেল মেঘনা আলম

মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সোমবার সব ব্যাংকের কাছে এই তথ্য চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

চিঠিতে বলা হয়েছে, মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

গত ৯ এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে ঢাকার বসুন্ধারার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ১০ এপ্রিল রাতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন।

পরে গত ১৭ এপ্রিল বিদেশি এক কূটনীতিককে 'হানি ট্র্যাপ'-এর ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে রাজধানীর ধানমণ্ডি থানায় দায়ের করা এক মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার একটি আদালত।

এর আগে গত ১৫ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম বাদী হয়ে মেঘনা, সমিরসহ অজ্ঞাত দুই-তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগে মামলা করেন।

রিহ্যাবের বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি

এস আলম গ্রুপের প্রতিষ্ঠানের এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি

জব্দ ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে বিএফআইইউকে

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বিধিমালা অনুমোদনে জটিলতা, সংকটে এফআরসি

জ্বালানি সংকটে পোশাক উৎপাদন ৩৫ শতাংশ কম হচ্ছে

আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ তীব্র প্রতিযোগিতার মুখে

সরকারের ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬০০০ কোটি টাকা

বিদেশি কর্মীদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা

১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা