হোম > বাণিজ্য

বিদেশি ঋণ ৬ গুণ বেড়ে ৮ লাখ ১২ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০০৬ সালে বিদেশি ঋণ ছিল ১ লাখ ৩০ হাজার টাকা। ২০২৪ সালে তা প্রায় ৬ দশমিক ৫০ গুন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ লাখ ১২ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার বাজেট উপস্থাপন বক্তব্যে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আমাদের রেখে যাওয়া অভ্যন্তরীণ ৬৫ হাজার কোটি টাকা থেকে প্রায় ১৬ গুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭৭ হাজার কোটি টাকা, যা সত্যিই উদ্বেগের।

এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

শনিবার দেশের সব ব্যাংক খোলা

বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম

গোডাউনে এলাচের পাহাড়, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

রপ্তানির গতি বাড়াতে প্রণোদনার ৫০০ কোটি টাকা ছাড়

শুল্ক-অশুল্ক বাধা দূর হলে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন