হোম > বাণিজ্য

নির্বাচন ডামাডোলের প্রভাবে রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ডামাডোলের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। পণ্যবাহী ট্রাক চলাচল সীমিত থাকায় এবং বেশিরভাগ কাঁচাবাজারের পাইকারি আড়ৎ বন্ধ থাকায় সরবরাহ কমে প্রভাব পড়েছে পিঁয়াজ ও সবজির দামে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

গতকাল শনিবার বিকালে কারওয়ান বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরবরাহ ঘাটতির কারণে কোনো কোনো সবজির দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে। ৯০-১০০ টাকার করলার কেজি এখন ১৮০ থেকে ২০০ টাকা বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় মানভেদে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়; যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে গেছে। পাড়া-মহল্লার দোকানে কেজিতে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে জানিয়েছে ক্রেতারা। দেশি রসুনের দামও বেড়ে ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ভোটের আগের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। গতকাল কারওয়ান বাজারে শসা বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকায়। শিম, মুলা ও পেঁপে ৫০ থেকে ৬০ টাকা এবং বেগুন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মটরশুটির দাম বেড়ে ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গাজর ও মুলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার ও সোনালি মুরগির কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকার মধ্যে, আর সোনালি মুরগির কেজি ৩১০ থেকে ৩৪০ টাকা। সরবরাহ কমে দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বিক্রেতা আপুল মিয়া বলেন, নির্বাচন ঘিরে যানবাহন চলাচলে কড়াকড়ির কারণে মফস্বল থেকে পাইকারি বাজার এবং খুচরা পর্যায়ে পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। সীমিত পরিবহন চলাচলের ফলে ভাড়া দেড় থেকে দ্বিগুণ বেড়েছে, যা সরাসরি প্রভাব ফেলেছে কাঁচাবাজারে। রাজধানীর মিরপুর, শ্যামবাজার ও কারওয়ান বাজারসহ বিভিন্ন আড়তে স্বাভাবিকের তুলনায় অনেক কম পণ্যবাহী চলাচল করায় সরবরাহ কমেছে।

গতকাল কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে পাইকারি আড়তগুলোর অধিকাংশই বন্ধ; খুচরা বাজারে ক্রেতার উপস্থিতিও কম; বিক্রি কম হওয়ায় অনেক দোকানি ও ভ্রাম্যমাণ বিক্রেতা দোকানে সবজি কম তুলেছেন, অনেক দোকান বন্ধ থাকতেও দেখা গেছে।

নয়াবাজারের ব্যবসায়ী আলী হোসেন বলেন, পণ্যের সরবরাহ ও ক্রেতা—দুটোই কম। তাই দাম কিছুটা বাড়লেও তা খুব বেশি নয়। তবে স্বাভাবিক সময়ের মতো ক্রেতা থাকলে দাম আরো বেড়ে যেত বলে জানান।

কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনের কাঁচাবাজারের সবজি বিক্রেতা শাহানা বেগম বলেন, পরিবহন চলাচল স্বাভাবিক হলে এবং আড়তগুলো খুলে গেলে বাজারে সরবরাহ বাড়বে; এতে দামও কমে আসবে। ব্যবসায়ী আব্দুল কাদের আশা করছে বলছেন, রোববার থেকে ব্যাংক ও বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি চালু হলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। জিনিসপত্রের দামও কমে আসবে। সবজির দাম বাড়লেও তেল, চিনি, ছোলা বুট, চাল, ডাল ও ডিমসহ অন্য মুদিপণ্যের দাম বাড়েনি বলে জানান ব্যবসায়ী ইমাম উদ্দিন বাবলু।

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা

দুই মাসে পোশাক রপ্তানিতে আয় ৭৫০ কোটি ডলার

জ্বালানি সংকটে বর্তমান সরকারের কোনো দায় নেই: তিতুমীর

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল