হোম > বাণিজ্য

২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৮ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার

রাষ্ট্রায়ত্ত খাতের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংক ২০২৫ সালে রেকর্ড পরিচালন মুনাফা করেছে। গত বছর ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৮ হাজার ১৭ কোটি টাকা, যা ২০২৪ সালের চেয়ে ২ হাজার ৩২২ কোটি টাকা বেশি।

মঙ্গলবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান।

এমডি জানান, আমাদের গত বছর ইন্টারেস্ট ইনকাম আগের তুলনায় অনেক বেড়েছে। এর জন্য পরিচালন মুনাফা বেশি হয়েছে। তবে প্রভিশন রাখার পর নিট মুনাফা ১ হাজার ২০০ কোটি টাকার কাছাকাছি থাকবে।

তিনি বলেন, ব্যাংকের বর্তমান আমানত দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮৭৯ কোটি টাকা। এর বিপরীতে ঋণ বিতরণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকা। গত বছর ব্যাংকটি খেলাপি থেকে নগদ আদায় করেছে ১ হাজার ২০৩ কোটি টাকা।

এসআই

শনিবার দেশের সব ব্যাংক খোলা

বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম

গোডাউনে এলাচের পাহাড়, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

রপ্তানির গতি বাড়াতে প্রণোদনার ৫০০ কোটি টাকা ছাড়

শুল্ক-অশুল্ক বাধা দূর হলে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন