হোম > বাণিজ্য

বিএফআইইউ প্রধানের আপত্তিকর ভিডিওর ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তদন্তের স্বার্থে সরকারের নির্দেশে বিএফআইইউ প্রধানকে ছুটিতে থাকতেও বলা হয়েছে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ইলকেট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়াতে বিএফআইইউর প্রধান কর্মকর্তা এএফএম শাহীনুল ইসলাম সর্ম্পকে প্রকাশিত আপত্তকির সংবাদ/তথ্যকে (স্থরি/ভিডিও চিত্র) বিষয়ে তদন্তর্পূবক মতামতসহ প্রতবিদেন দাখলিরে জন্য অতিরিক্ত সচিব সাঈদ কুতুবকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্য সদস্যরা হলেন-কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, আইসিটি-২ শাখার পরিচালক মতিউর রহমান এবং যুগ্মসচিব সাইদুল ইসলাম। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে সরকারের নির্দেশে বিএফআইইউ প্রধানকে ছুটিতে থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিএফআইইউ প্রধান শাহীনুলের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর মঙ্গলাবর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ অবিলম্বে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অনুরোধ জানিয়ে গভর্নর বরাবর স্মারকলিপি দেয়।

এরপর গভর্নর নির্দেশে ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী মৌখিকভাবে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। তবে তিনি সেই নির্দেশনা অমান্য করে আজ বুধবার অফিস করেন।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে