হোম > বাণিজ্য

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে ডিসিসিআইর শোক

স্টাফ রিপোর্টার

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে তার হাত ধরে বাংলাদেশের তৈরি পাদুকা ও চামড়াজাত পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়, যার মাধ্যমে বর্হিবিশ্বে আমাদের উৎপাদিত চামড়াজাত পণ্যের বাজার সুনামের সাথে সম্প্রসারিত হয় এবং চামড়াখাতের এ ইতিবাচক ব্র্যান্ডিং আমাদের স্থানীয় শিল্পের উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধিতে অপরিসীম ভূমিকা রেখেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৈয়দ মঞ্জুর এলাহী দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিবেশ উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নিরলসভাবে কাজ করে গেছেন এবং তার প্রতিষ্ঠানসমূহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। বিশিষ্ট শিল্প উদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহী-এর মৃত্যুতে আমাদের সামগ্র ব্যবসায়ী অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হবে বলে মনে করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজ সংষ্কার ও আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়নে তার অবদান দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আগামীকাল (১৩ মার্চ) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

আবারও কমল স্বর্ণের দাম

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে দ্বিগুণের বেশি পরিশোধ

দরপতনে ধুঁকছে শেয়ারবাজার

আ.লীগ আমলে শেয়ারবাজার ছাড়েন ৫০ হাজার বিনিয়োগকারী

রপ্তানি বহুমুখীকরণে নতুন পাঁচ খাতের খোঁজে সরকার

ব্যাংকিং বিভাগ বিলুপ্ত হয়নি, মেলেনি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন

রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতে ২ হাজার কোটি টাকার তহবিল

২৯ দিনে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স

এনবিআরে বড় রদবদল, একযোগে ৩৬ কর্মকর্তা বদলি

জুলাইয়ে নতুন ঋণ ১৮০ মিলিয়ন, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার