হোম > বাণিজ্য

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে ব্যাংকে পৃথক সেল গঠনের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক

আমদানি-রপ্তানিসহ বৈদেশিক বাণিজ্যের লেনদেনে পণ্যের প্রকৃত ও যৌক্তিক মূল্য নিশ্চিত করতে ব্যাংকগুলোকে পৃথক সেল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তত একটি মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, আমদানি, রপ্তানি, সেবা ও অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য প্রতিটি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে পৃথক সেল বা ইউনিট গঠন করতে হবে।

এছাড়া ব্যাংকগুলোর কার্যক্রমের ধরন ও প্রয়োজন অনুযায়ী সাশ্রয়ী একটি আন্তর্জাতিক মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে হবে। এর মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের লেনদেনে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন এ নির্দেশনা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগেই পৃথক সেল গঠন ও মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্য নিয়ে নতুন পরিকল্পনা

৬৪ জেলার পণ্য নিয়ে ২৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিক শিল্পমেলা

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ

ভরিতে আরো ১০৫০ টাকা বাড়ল স্বর্ণের দাম

শৌখিন ক্রেতার ভাটা, ভিড় নিত্যপণ্যের স্টলে

শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায় লক্ষ্যমাত্রার মাত্র ১৭%

চার চাপে পোশাকশিল্প

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

১০ বছরেও শেষ হয়নি রিজার্ভ চুরির তদন্ত, প্রতিবেদন জমার সময় পেছাল ১০০ বার

জিআই পণ্য ব্রান্ডিংয়ে ১৭ দফা রোডম্যাপ