হোম > বাণিজ্য

চাঁপাইনবাবগঞ্জে বন্যাদুর্গত মানুষের মাঝে নাবিল গ্রুপের খাদ্য সহায়তা

আমার দেশ ডেস্ক

পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় সৃষ্ট বন্যায় রাজশাহীর গোদাগাড়ী, পবা ও চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলসমূহে মানুষের জীবন মানবেতর হয়ে পড়ে। দুর্গত এলাকার মানুষের দুর্দশা লাঘবে দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম ২০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেন।

এর অংশ হিসেবে গত রোববার থেকে এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর আলাতুলি ও গোদাগাড়ির চর আশাড়িয়াদহ এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে নাবিল গ্রুপের উদ্যোগে চাল, ডাল, তেল, আলু ইত্যাদি খাদ্য সামগ্রীর সমন্বয়ে ১০ কেজি পরিমাপের ফুড প্যাকেট বিতরণ করা হয়।

প্রায় ৮ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের পরিচালক মামুনুর রশিদ এবং জিএম এডমিন মোহাম্মাদ তৌফিক উজ জামান, সাপ্লাই চেইন বিভাগের সিনিয়র ম্যানেজার শরীফ আল হাসান, সিকিউরিটি ইনচার্জ মো. কামরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ কৃষি ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সর্বদা দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

-সংবাদ বিজ্ঞপ্তি

সংকটময় ব্যাংকিং খাত, তবু নতুন ব্যাংকের আবেদন

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন গতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর মধ্যরাতে পাম্পে ক্রেতা-বিক্রেতার বচসা-হট্টগোল

মালয়েশিয়ায় বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ ডিসিসিআইয়ের

বিশ্ববাজারে তীব্র হচ্ছে ডিজেল সংকট

ঢাকার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনে আগ্রহী দিল্লি

১১ খাতে অনলাইন ভ্যাট বাধ্যতামূলক করে এনবিআরের নতুন আদেশ

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৯ দিনে এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকার রেমিট্যান্স

বদলে যাচ্ছে ভোক্তা অধিকার আইন