হোম > বাণিজ্য

আবু সাঈদ স্মরণে বাংলাদেশ ব্যাংকে কর্মসূচি

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ স্মরণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একাংশ আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। অবস্থান কর্মসূচি শেষে শহীদ আবু সাঈদের মত দুই হাত প্রসারিত করে প্রতীকী আবু সাঈদ দেয়াল নির্মাণ করেন। এ সময় কর্মকর্তারা বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে শহীদ আবু সাঈদ। তিনি দেশের মানুষকে শিখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন বলেন, শহীদ আবু সাঈদ গত বছরের এই দিনে জীবন দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তিনিসহ জুলাই বিপ্লবে যত মানুষ শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। ইতিমধ্যে তাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই ভবিষ্যতেও যে কোন অন্যায় দেখলে আবু সাঈদের মত যাতে সবাই প্রতিবাদী হয়ে উঠে।

পরিচালক বায়েজিদ সরকার বলেন, শহীদ আবু সাঈদ আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। প্রকৃতপক্ষে এদেশের জনগণ এদেশের মালিক। কিন্তু গত ১৬ বছর মালিকানা ছিনিয়ে নিয়েছিল একটি দল। তাদের প্রতি আমি ঘৃণা প্রকাশ করছি। এখনো তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু আমরা শহীদ আবু সাঈদের মত তাদের সকল চক্রান্ত নষ্ট করে দিব। গত ১৬ বছরে দেশের আইন-শৃঙ্খলা সহ অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এখন আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আশা করি খুব শীঘ্রই আমরা একটি ভালো অবস্থানে পৌঁছাবো।

অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের এর আগেও বহু আন্দোলন হয়েছে। কিন্তু আমরা সেসব আন্দোলনের শহীদদের দেখিনি। গত বছর জুলাই আন্দোলনে আমরা সরাসরি অংশগ্রহণ করেছি এবং শহীদদের দেখেছি। আবু সাঈদের আত্মদানের মাধ্যমে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি। তাই ১৬ ই জুলাই আমার কাছে একটি সাহসের দিন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাঈদ। তাকে বলা হয় চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ। এক বছর আগে তার মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে আসে।

বাণিজ্য মন্ত্রণালয়কে আরো গতিশীল করা হবে: বাণিজ্যমন্ত্রী

৭ হাজার ৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেকে অনুমোদন

৩০% লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতা থেকে আর্থিক প্রতিষ্ঠানকে অব্যাহতি

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পুনরায় চালু করলে মিলবে আগের সব সুবিধা

অনলাইন মার্কেটপ্লেসে বৈশ্বিক ক্রেতাদের কাছে পণ্য বিক্রির সুযোগ

শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে এনবিআরের নৈশ প্রহরী সাময়িক বরখাস্ত

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত এবিবির

আরো ২৫০০ কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক