হোম > বাণিজ্য

৯ মাসে ২০০ কোটি টাকা কর ফাঁকি আদায়

অর্থনৈতিক রিপোর্টার

প্রতিষ্ঠার ৯ মাসের মাথায় আয়কর ফাঁকির ২০০ কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। সমাজে যেসব প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ি প্রতিষ্ঠান বা গোষ্ঠী আয়কর ফাঁকি দিয়ে আসছিল তাদের আয়কর নথি যাচাই ও তদন্ত কাজ পরিচালনা করে এ অর্থ আদায় করছে তদন্ত ইউনিট। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার আবদুর রকিব আমার দেশকে জানান, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত যেসব আয়কর রিটার্ন জমা পড়েছে সেগুলোর মধ্য থেকে ৬ বছরের তথ্য যাচাই করে কর ফাঁকির তথ্য উদঘাটনে আমরা কাজ করছি। ইতোমধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য উদঘাটন করা হয়েছে। এরমধ্যে ২০০ কোটি টাকা আদায় করা হয়েছে। সরকারের আমলা, ব্যবসায়ি, সাংবাদিক, ব্যবসায়ি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকদের কাছ থেকে এসব অর্থ আদায় করা হয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে আয়কর গোয়েন্দা ইউনিট ২ হাজার ৩০০টির মতো তদন্ত কাজ পরিচালনা করছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ডাক ভবনে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কার্যক্রম শুরু হয়। চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে আয়কর ফাঁকির অর্থ জমা পড়েছিল। এ পর্যন্ত জমা হওয়া অর্থের পরিমাণ ২০১ কোটি ৮২ লাখ টাকা।

তবে জনবল সংকটের মুখে রয়েছে এ ইউনিটটি। অনুমোদিত জনবলের ৫০ শতাংশ দিয়েই এটির কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

অনিয়মের কারণে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডিকে অপসারণ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

এফবিসিসিআইকে অরাজনৈতিক ও কার্যকর সংগঠন করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আইএমএফের সঙ্গে তেলের দামবৃদ্ধির সম্পর্ক নেই: অর্থমন্ত্রী