হোম > বাণিজ্য

আসিয়ানে পূর্ব তিমুর, অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদের শুভেচ্ছা

আতিকুর রহমান নগরী

বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানের ১১তম সদস্য হিসেবে যোগ দিয়েছে। রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই জোটে যোগ দেয় এশিয়ার নবীনতম দেশটি। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ।

পূর্ব তিমুর জোটে যোগ দেয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। কুতুবউদ্দিন আহমেদ এই মাইলফলককে স্বাগত জানিয়ে বলেন, ‘তিমুর-লেস্তের (পূর্ব তিমুর) আসিয়ানে যোগদান তাদের জনগণের জন্য এক ঐতিহাসিক অর্জন, আর আমাদের দেশের জন্য এটি নতুন সম্পর্ক গড়ার সুবর্ণ সুযোগ। তিমুর-লেস্তের অনারারি কনসাল হিসেবে আমি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো গভীর করতে এবং তিমুর-লেস্তের উন্নয়ন যাত্রায় বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী।’

দেশের অন্যতম শীর্ষ উদ্যোক্তা ও শিল্পপতি এবং এনভয় টেক্সটাইলস ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও উদীয়মান এশীয় বাজারগুলোর মধ্যে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে কাজ করছেন। তার মতে, তিমুর-লেস্তের আসিয়ানে অন্তর্ভুক্তি বাণিজ্য, বিনিয়োগ, নির্মাণ, অবকাঠামো, শিক্ষা ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

অনারারি কনসাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে কুতুবউদ্দিন আহমেদ তিমুর-লেস্তেতে বাংলাদেশের শিল্প উন্নয়ন, টেকসই উৎপাদন এবং প্রযুক্তিগত দক্ষতার প্রচারে কাজ করে যাচ্ছেন। তার মতে, আসিয়ানের নতুন কাঠামো দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ, বিনিয়োগ এবং নতুন ভাবনা ও দৃষ্টিভঙ্গির আদান-প্রদানের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম তৈরি করবে।

বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম

গোডাউনে এলাচের পাহাড়, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

রপ্তানির গতি বাড়াতে প্রণোদনার ৫০০ কোটি টাকা ছাড়

শুল্ক-অশুল্ক বাধা দূর হলে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির