হোম > বাণিজ্য

সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার

বিশেষ প্রতিনিধি

সরকার সবধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০০ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা কমে ১১২ টাকা, পেট্রোলের দাম ২ টাকা কমে ১১৬ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে এ নতুন দর কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করে সরকার।

কোম্পানি নিবন্ধনে আসছে ‘ইবিআরএস’, কয়েক ঘণ্টায় মিলবে নিবন্ধন

অর্থনীতির গতি বুঝতে পিএমআই সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: এমসিসিআই

আবারও কমল স্বর্ণের দাম

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে দ্বিগুণের বেশি পরিশোধ

দরপতনে ধুঁকছে শেয়ারবাজার

আ.লীগ আমলে শেয়ারবাজার ছাড়েন ৫০ হাজার বিনিয়োগকারী

রপ্তানি বহুমুখীকরণে নতুন পাঁচ খাতের খোঁজে সরকার

ব্যাংকিং বিভাগ বিলুপ্ত হয়নি, মেলেনি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন

রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতে ২ হাজার কোটি টাকার তহবিল

২৯ দিনে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স