হোম > বাণিজ্য

শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে এনবিআরের নৈশ প্রহরী সাময়িক বরখাস্ত

অর্থনৈতিক রিপোর্টার

অফিসে মাদক সেবন, সময়ের আগে ও পরে বহিরাগতদের বিনা বাধায় প্রবেশের সুযোগ করে দেওয়া ও তাদের সাথে আড্ডায় লিপ্ত থাকার দায়ে মো. আকামত হোসেন নামে নৈশ প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ সোমবার সংস্থাটির ওয়েবসেইটে প্রকাশিত হয়েছে।

আদেশে বলা হয়েছে, মো. আকামত হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ অফিসে মাদক সেবন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছিল। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গত ১৯ মে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

নোটিশের প্রেক্ষিতে দাখিলকৃত লিখিত জবাব কর্তৃপক্ষ পর্যালোচনা করে এবং তা সন্তোষজনক নয় মর্মে বিবেচিত হয়। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার অংশ হিসাবে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২ অনুযায়ী, তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে , আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

শনিবার দেশের সব ব্যাংক খোলা

বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম

গোডাউনে এলাচের পাহাড়, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

রপ্তানির গতি বাড়াতে প্রণোদনার ৫০০ কোটি টাকা ছাড়

শুল্ক-অশুল্ক বাধা দূর হলে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন