হোম > বাণিজ্য

এনবিআর বিলুপ্তির খসড়া অধ্যাদেশ স্থগিতের দাবি

অর্থনৈতিক রিপোর্টার

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে পৃথক দুটি বিভাগ গঠনের খসড়া অধ্যাদেশ স্থগিতের দাবি জানিয়েছেন কর আইনজীবীরা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন এবং ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

বক্তরা বলেন, কোন অংশীজনের সঙ্গে আলোচনা না করে এবং তাদের মতামত ছাড়াই তড়িঘড়ি করে অধ্যাদেশ জারি করা হলে এবং তাতে রাজস্ব আদায় মুখ থুবড়ে পড়লে তার দায়ভার কে নেবে? বরং নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।

এতে প্রধান অতিথি ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের প্রধান উপদেষ্টা এডভোকেট আহমেদ আযম খান।

তিনি বলেন, আমরা সংস্কারের পক্ষে কিন্তু বর্তমান অন্তবর্তী সরকারের পক্ষে নির্বাচনকেন্দ্রীক যেসব সংস্কার প্রয়োজন সেগুলো দ্রুত সম্পন্ন করে আমাদেরকে গণতন্ত্রে ফিরে আসতে হবে। নির্বাচিত সরকার সকল অংশীজনের আলোচনা করে রাজস্ব আহরণে প্রয়োজনীয় সংস্কার করবে। এখন এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যে এনবিআর সংস্কারের জন্য রাজস্ব আহরণ মুখ থুবড়ে পড়ে আছে।

বর্তমান খসড়া নিয়ে এনবিআর কর্মকর্তাদের মধ্যে নানা ধরনের ক্ষোভ হয়েছে জানিয়ে আযম খান বলেন, বর্তমান সরকার কি কি সংস্কার করতে চায় তার একটি চার্টার করে দিক। যারা আগামীতে রাষ্ট্রক্ষমতা আসবে তারা সেই চার্টার অনুযায়ী সংস্কার করবে এবং এটা করতে সবগুলো রাজনৈতিক দল প্রতিশ্রুতবদ্ধ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু নাসের মজুমদার।

অনিয়মের কারণে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডিকে অপসারণ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

এফবিসিসিআইকে অরাজনৈতিক ও কার্যকর সংগঠন করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আইএমএফের সঙ্গে তেলের দামবৃদ্ধির সম্পর্ক নেই: অর্থমন্ত্রী