হোম > বাণিজ্য

ডিজিটাল ই-কমার্স নির্মাণে পরিকল্পনা শক্তিকে কাজে লাগাত চান আসিফ মাহমুদ

ই ক্যাব নির্বাচন ৩১ মে

স্টাফ রিপোর্টার

ই-কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩১ মে। এবার মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৭ জন প্রার্থীই প্রথমবারের মতোই ই-ক্যাব নির্বাচন করছেন। ভোটে প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।

ডিজিটাল ই-কমার্স নির্মাণে ‘স্বপ্ন নয় পরিকল্পনাই শক্তি’ স্লোগানে এবার নিবাচন করছেন তরুণ উদ্যোক্তা আসিফ মাহমুদ। তার নির্বাচনি ইশতেহারে রয়েছে স্মার্ট সেক্রেটারিয়েট থেকে শুরু করে ট্রাস্ট বিল্ডিং এক্টিভিটি, পেমেন্ট জটিলতার ওয়ান স্টপ সলিউশন, ক্রস বর্ডার এক্টিভিটি আর রিসার্চ ও ডেভেলপমেন্ট। তিনি স্বপ্ন দেখেন দেশজুড়ে ছড়িয়ে পড়ুক ব্যবসার সুযোগ, পণ্য যাক সীমানা পেরিয়ে আর ক্রস বর্ডার এক্টিভিটিতেই তার শুরু।

উদ্যোক্তারা যাতে ব্যবসায় সময় দিতে পারেন, আর ক্রেতা যেন পায় স্বচ্ছতা খুঁজে— সেই লক্ষ্যেই পথ চলতে চান আসিফ মাহমুদ। তিনি বলেন, এই ইশতেহার কেবল প্রতিশ্রুতি নয়, প্রতিটি লাইনের পেছনে রয়েছে বাস্তব কাজের রূপরেখা। কারণ, তিনি চান ভবিষ্যতের ই-কমার্স হোক আরও সংগঠিত, নিরাপদ ও মানবিক।

মিনিমাল-এর মার্কেটিং ডিপার্টমেন্টের হেড এবং পরিচালকদের মধ্যে একজন আসিফ মাহমুদ। মিনিমালের যাত্রা শুরু হয়েছিল কাস্টমাইজ ফার্নিচারের একটি ফেসবুক পেইজ থেকে- সেখান থেকেই ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে গভীরভাবে কাজ শুরু।

তরুণ এই উদ্যোক্তা বলেন, উদ্ভাবনী চিন্তা, তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত আর প্র্যাকটিক্যাল প্ল্যানিং থাকলে এই ইন্ডাস্ট্রিকে অনেকদূর এগিয়ে নেওয়া সম্ভব। এই জন্যই নতুন কিছু করার ভাবনার নেমেছেন ই-ক্যাব ভোটের মাঠে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে