হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

১২০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেল সিটি ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

বন্ড ইস্যুর মাধ্যমে ১ হাজার ২শ’কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে সিটি ব্যাংক। বন্ডের মেয়াদ হবে ৭ বছর। প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, কর্রোপেট প্রতিষ্ঠান, ব্যক্তি বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ডের নিকট এ বন্ড ইস্যু করা হবে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হচ্ছে ১০ লাখ টাকা। বন্ডটি শেয়ারবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত কমিশন সভায় সিটি ব্যাংকের এ বন্ড অনুমোদন দেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বন্ডের বৈশিষ্ট হিসাবে বলা হয়েছে, এটি হবে জামানতবিহীন, শেয়ারে অরুপান্তরযোগ্য, পুরোপুরি পরিশোধিত এবং এটির সুদের হার হবে ৬ মাসের ফিক্সড ডিপোজিটের উচ্চ সীমার গড়ের সঙ্গে আরও ৩ শতাংশ বেশি। তবে গড় মূল্যের ক্ষেত্রে শরিয়াহ, বিদেশী এবং ২০১২ সালের পর অনুমোদিত ব্যাংকগুলোর হার বিবেচনার আওতামুক্ত থাকবে। আর বন্ডটি হবে সাবঅর্ডিনেট বন্ড। অর্থাৎ ব্যাংকটি দেউলিয়া হলে অন্য ঋণদাতারা পরে টাকা পাবে।

উত্তোলিত অর্থ সিটি ব্যাংক করপোরেট, রিটেইল, এসএমই খাতে ঋণ হিসাবে ব্যবহার করবে। বন্ডের ট্রাস্টি হিসাবে রয়েছে ইবিএল ইনভেস্টমেন্ট। অ্যারেঞ্জার হিসাবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স ও আইডিএলসি ইনভেস্টমেন্ট।

শনিবার দেশের সব ব্যাংক খোলা

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

সুদহারের সীমা মানছে না ৫৬ ব্যাংক

নামমাত্র জনবলে শত শত কোম্পানির নিরীক্ষা, গুণগত মান নিয়ে প্রশ্ন

৩৫ বীমা কোম্পানির কাছে পাওনা ৪৬৬০ কোটি টাকা

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে তিন মাস বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ

আমানতকারীদের অর্থ ফেরতে ন্যাশনাল ব্যাংকের আবেদন গ্রহণ শুরু

৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা