হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

‘মবে’ জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকে বুধবার ঘটে যাওয়া মবের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন গভর্নর বলেছেন তিনি বাংলাদেশ ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করবেন। যেসব কর্মকর্তা এই মব কালচারের সাথে জড়িত, এইচআর পলিসি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বেলা পৌনে ১১টায় নতুন গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন এবং পরে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মুখপাত্র জানান, দায়িত্ব গ্রহণের পর গভর্নর কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগে সক্রিয় সহযোগিতার কথা বলেছেন। অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে ‘মব’ তৈরি করে বের করে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা। আহসান উল্লাকে গাড়িতে তোলায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম। বুধবার দুপুর ৩টার দিকে গভর্নরের সামনেই এ ঘটনা ঘটে।

এছাড়া গতকাল বিকেলে ৫ জন কর্মকর্তাকে ডেপুটি গভর্নর কবির আহমেদ থেকে জোরপূর্বক ফাইল সই করে বদলি অর্ডার করিয়ে নেয় কয়েকজন কর্মকর্তা।

ইসলামী ব্যাংকের এমডি ১৫ দিনের ছুটি চেয়ে দেড় মাসের ছুটিতে

প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল এমডি হলেন জিয়াউর রহমান

কাল ব্যাংক বন্ধ থাকবে যেসব জেলায়

১২০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেল সিটি ব্যাংক

২৩ ব্যাংকের মূলধন ঘাটতি দুই লাখ ৮২ হাজার কোটি টাকা

একীভূত হওয়ার পর পাঁচ ব্যাংককে ২ হাজার ৭২১ কোটি টাকা ধার

পাঁচ ব্যাংকের পাচার অর্থ ফেরাতে এপ্রিলের মধ্যে এনডিএ চুক্তির নির্দেশ গভর্নরের

সাড়ে আট মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ৯৮ হাজার কোটি টাকা

আমানতকারীরা আমাদের কাছে নিরাপদ: এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান

তিন বছরের মধ্যে এসবিএসিকে সেরা ২৫ ব্যাংকের তালিকায় নিতে চাই