হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয়। ইসলামী ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়েছে। তার নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক টানা আন্দোলন করে আসছেন। এর ফলে ব্যাংকটিতে বিপুলসংখ্যক আমানতকারী তাদের আমানত তুলে নিতে শুরু করেন।

এ অবস্থায় ব্যাংকটির তারল্যসংকট এতটাই গভীর হয়ে পড়ে যে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কাছে সংরক্ষিত নগদ জমার বাধ্যতামূলক হার (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় ব্যাংকটি।

এ পরিস্থিতিতে গত সপ্তাহে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চায়। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দেওয়া হলো।

গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে তারল্যসহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে। আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজনে জরুরি তারল্য সহায়তা দেওয়া হবে।’

ইসলামী ব্যাংকের সংকট কাটবে, আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

ব্যাংক হিসাব খোলাসহ ৭ সেবায় বিন নেওয়া বাধ্যতামূলক

বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

৯ আর্থিক প্রতিষ্ঠান নিয়ে বিশেষ বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ব্যাংক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়ের পদত্যাগ

৯ শতাংশ সুদে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি ও চেয়ারম্যান নিয়োগ

ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের