হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার

অর্থনৈতিক রিপোর্টার

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স দেওয়া এবং নবায়নের নিয়মকানুন একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত ডিলার (এডি), মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার (এজিডি) এবং স্বর্ণ আকরিক ও ডোরে আমদানিকারকদের লাইসেন্সসংক্রান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদসহ এসব নির্দেশনা এক জায়গায় আনার ফলে লাইসেন্স দেওয়া, নবায়ন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা সহজ হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

ছয়টি অংশে সাজানো সার্কুলারে লাইসেন্স প্রদান ও নবায়ন, বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি ও রপ্তানি, অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধে করণীয়, প্রতিবেদন দাখিল এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও লাইসেন্স বাতিলের ক্ষমতা সম্পর্কে নির্দেশনা রয়েছে।

সার্কুলার অনুযায়ী, নতুন লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হলে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার ও অনুমোদিত স্বর্ণ ডিলারের লাইসেন্সের আবেদন প্রক্রিয়াকরণ করে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে পারবে।

সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। এতে অন্তর্ভুক্ত বিষয়গুলোতে আগের নির্দেশনা সংশ্লিষ্ট ক্ষেত্রে বাতিল বলে গণ্য হবে। তবে পরবর্তী সময়ে জারি করা নতুন নির্দেশনা বা সংশোধনী সার্কুলারের সঙ্গে মিলিয়ে এটি পড়তে হবে।

শনিবার দেশের সব ব্যাংক খোলা

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

সুদহারের সীমা মানছে না ৫৬ ব্যাংক

নামমাত্র জনবলে শত শত কোম্পানির নিরীক্ষা, গুণগত মান নিয়ে প্রশ্ন

৩৫ বীমা কোম্পানির কাছে পাওনা ৪৬৬০ কোটি টাকা

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে তিন মাস বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ

আমানতকারীদের অর্থ ফেরতে ন্যাশনাল ব্যাংকের আবেদন গ্রহণ শুরু

৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা