হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ক্ষুদ্র মার্চেন্টদের ডিজিটাল লেনদেনে ভর্তুকি, ১০০ কোটি টাকার তহবিল

অর্থনৈতিক রিপোর্টার

ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে ক্ষুদ্র মার্চেন্টদের চার্জে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি তহবিল গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ তহবিল গঠনের অনুমোদন দেওয়া হয়। তবে কোন ধরনের মার্চেন্ট কী পরিমাণ ভর্তুকি পাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নির্ধারণে বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি নীতিমালা জারি করবে।

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন নীতিমালা প্রণয়নের আগে বাংলা কিউআরের সাম্প্রতিক লেনদেন বিশ্লেষণ করছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে ফুটপাথের দোকানি, ভ্যানচালিত বিক্রেতাসহ একেবারে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মার্চেন্টদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তবে এ সুবিধার অপব্যবহার ঠেকাতে কঠোর শর্তও থাকবে। মার্চেন্ট পয়েন্টে পণ্য বা সেবার মূল্য পরিশোধ ছাড়া অন্য কোনো ধরনের ক্যাশ আউট করা যাবে না। কেউ এ নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মার্চেন্টের বাংলা কিউআর সুবিধা বাতিল করা হবে।

পরিচালনা পর্ষদের বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংক-সংক্রান্ত আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের নিজেদের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয়ের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ব্যাংক থেকে পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে। প্রথম ধাপে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হবে। পরে ধাপে ধাপে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করা হবে।

এআরবি

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

সুদহারের সীমা মানছে না ৫৬ ব্যাংক

নামমাত্র জনবলে শত শত কোম্পানির নিরীক্ষা, গুণগত মান নিয়ে প্রশ্ন

৩৫ বীমা কোম্পানির কাছে পাওনা ৪৬৬০ কোটি টাকা

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে তিন মাস বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ

আমানতকারীদের অর্থ ফেরতে ন্যাশনাল ব্যাংকের আবেদন গ্রহণ শুরু

৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা

পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম গতিশীল করতে ১২ দফা নির্দেশনা