হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

কৃষি ঋণের পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ তিন বছর

অর্থনৈতিক রিপোর্টার

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালায় সংশোধন এনেছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত নীতিমালায় স্কিমের অর্থের উৎস পরিবর্তনের পাশাপাশি মেয়াদও পুনর্নির্ধারণ করা হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ৮ জুন জারি করা সার্কুলারের দুটি অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠন ও পরিচালিত হবে। ৮ জুন জারি করা মূল সার্কুলারে এ তহবিল বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠনের কথা বলা হয়েছিল।

এছাড়া স্কিমের মেয়াদও পরিবর্তন করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত এ পুনঃঅর্থায়ন স্কিম কার্যকর থাকবে। আগে স্কিমটির মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছিল।

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসূল ﷺ ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ