হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে ব্যাংক-শেয়ারবাজার খুলেছে

আমার দেশ অনলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

গত ১৬ মার্চ ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাত দিনের সরকারি ছুটি।

ঈদের ছুটি শেষে মঙ্গলবার থেকে ৯টা-৫টা সূচিতে ফিরেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। ব্যাংক, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও ফিরেছে রোজার আগের সময়ে।

ব্যাংকগুলোতে লেনদেন শুরু সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া ব্যাংকের অফিশিয়াল কার্যাবলি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকবে।

শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলার পাশাপাশি অফিসের কাজকর্ম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

সুদহারের সীমা মানছে না ৫৬ ব্যাংক

নামমাত্র জনবলে শত শত কোম্পানির নিরীক্ষা, গুণগত মান নিয়ে প্রশ্ন

৩৫ বীমা কোম্পানির কাছে পাওনা ৪৬৬০ কোটি টাকা

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে তিন মাস বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ

আমানতকারীদের অর্থ ফেরতে ন্যাশনাল ব্যাংকের আবেদন গ্রহণ শুরু

৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা

পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম গতিশীল করতে ১২ দফা নির্দেশনা

আইএফআইসিতে বেঙ্গল গ্রুপের খেলাপি ১,৫৬০ কোটি টাকা