হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের মেয়াদসীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন ব্যাংকে নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদের সর্বোচ্চ দুই বছরের মেয়াদসীমা তুলে দেওয়া হয়েছে। ফলে প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা পরিচালনা পর্ষদ দুই বছরের পরও দায়িত্ব পালন করতে পারবে।

সোমবার ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারার ক্ষমতাবলে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বাতিলের আদেশের মেয়াদসংক্রান্ত ৪৭(২) ধারার বিধান সাধারণভাবে প্রযোজ্য হবে না।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(২) উপধারায় এতদিন বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাতিল করা পরিচালনা পর্ষদের আদেশের মেয়াদ সময় সময় বাড়ানোর সুযোগ থাকলেও বর্ধিত মেয়াদসহ মোট মেয়াদ দুই বছরের বেশি না হওয়ার বিধান ছিল। এখন ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে এই বিধান কার্যকর হবে না। এর ফলে পরিচালনা পর্ষদ বাতিলের পর বাংলাদেশ ব্যাংক যে নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ করবে, তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে দুই বছরের সর্বোচ্চ সীমা আর থাকছে না।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এসব পরিচালনা পর্ষদের দুই বছরের মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় তাদের মেয়াদ নিয়ে বাংলাদেশ ব্যাংক চাপের মধ্যে রয়েছে। এর মধ্যেই পরিচালনা পর্ষদের মেয়াদসংক্রান্ত এই পরিবর্তন আনা হলো।

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিজিএমইএ

চেয়ারম্যান বদলেছে, বদলায়নি ন্যাশনাল ব্যাংক

১১ খাতে অনলাইন ভ্যাট বাধ্যতামূলক করে এনবিআরের নতুন আদেশ

উৎসবমুখর পরিবেশে ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন

‘নতুন করে শিল্পে সরাসরি বিনিয়োগ নয়, বেসরকারি খাতকে আরো সক্রিয় করা হবে’

জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি

অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ

সোনালীর প্রভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি ঋণাত্মক

১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের

সঞ্চয়পত্রে চালু হলো অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম