হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়ের পদত্যাগ

অর্থনৈতিক রিপোর্টার

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন নাসের এজাজ বিজয়। ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে তার পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে।

সোমবার ব্যাংকটির করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রায় নয় বছর বাংলাদেশে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালনের পর নাসের এজাজ বিজয় (বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে) এ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে তার ৩৩ বছরেরও বেশি সময়ের কর্মজীবন অব্যাহত রাখবেন।

তিনি তার সিইওর দায়িত্ব বর্তমানে বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার এনামুল হকের কাছে হস্তান্তর করবেন। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

নাসের এজাজ বিজয় ২০১৭ সালের নভেম্বর থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্যাংকটির গ্লোবাল ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন।

পেশাজীবী হিসেবে নাসের এজাজ স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে ৩৩ বছরেরও বেশি সময় ধরে যুক্ত আছেন। এই দীর্ঘ সময়ে তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে করপোরেট ব্যাংকিং, রিস্ক এবং অডিট বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তার দক্ষ নেতৃত্বে ২০২৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ৩ হাজার ৩০০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করে। এটি কেবল এই ব্যাংকটির ইতিহাসেই নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসেও যেকোনো ব্যাংকের অর্জিত সর্বোচ্চ বার্ষিক মুনাফা।

এমই

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

সুদহারের সীমা মানছে না ৫৬ ব্যাংক

নামমাত্র জনবলে শত শত কোম্পানির নিরীক্ষা, গুণগত মান নিয়ে প্রশ্ন

৩৫ বীমা কোম্পানির কাছে পাওনা ৪৬৬০ কোটি টাকা

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে তিন মাস বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ

আমানতকারীদের অর্থ ফেরতে ন্যাশনাল ব্যাংকের আবেদন গ্রহণ শুরু

৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা

পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম গতিশীল করতে ১২ দফা নির্দেশনা