হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

অর্থনৈতিক রিপোর্টার

সংকটে থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য আগের বিতর্কিত ‘হেয়ারকাট’ বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট সময়ের ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানতের হিসাব পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক শামস তিবরীজ ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের চিঠি অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ব্যক্তিগত (অপ্রাতিষ্ঠানিক) মেয়াদি আমানত ও কিস্তিভিত্তিক আমানতের ক্ষেত্রে ‘ইহসান’ হিসেবে বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিবর্তে ওই সময়ের কার্যকর মুনাফার হার অনুযায়ী হিসাব করতে হবে। একই সঙ্গে প্রতিটি হিসাবের বিপরীতে আমানতের স্থিতি পুনঃহিসাব করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ব্যাংকের পুনর্নির্ধারিত মুনাফার হার প্রযোজ্য হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার, ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং মুনাফা সমন্বয়সংক্রান্ত বাস্তব জটিলতা বিবেচনায় ‘হেয়ারকাট’ সংক্রান্ত আগের নির্দেশনা পুনর্বিবেচনা করা হয়েছে।

নতুন নির্দেশনার ফলে নির্ধারিত সময়ের ব্যক্তিগত ও কিস্তিভিত্তিক আমানতের মুনাফা আর এককভাবে ৪ শতাংশ ধরে হিসাব করা হবে না। সংশ্লিষ্ট সময়ের ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী প্রতিটি আমানত হিসাব পুনরায় নির্ধারণ করতে হবে।

এর ফলে ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের আমানতের মুনাফা সংশ্লিষ্ট সময়ের কার্যকর মুনাফার হার অনুসারে পুনর্গণনা হবে। পাশাপাশি ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে ব্যাংকের পুনর্নির্ধারিত মুনাফার হার।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের মাধ্যমে একীভূত ব্যাংকটির ব্যক্তিগত মেয়াদি ও কিস্তিভিত্তিক আমানতকারীদের মুনাফা সমন্বয়ের ক্ষেত্রে আগের ৪ শতাংশ হারে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত বাতিল হলো। এখন সংশ্লিষ্ট সময়ের কার্যকর মুনাফার হার বিবেচনায় নিয়ে আমানতের স্থিতি পুনর্নির্ধারণ করতে হবে।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানে বদলে যাচ্ছে দ.এশিয়ার নিরাপত্তার মানচিত্র

নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত

র‌্যাবের জন্ম বিএনপির হাতে: ডা. শফিকুর রহমান

শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় রাবি প্রশাসনের ২ অ্যাম্বুলেন্স

রুমিনের অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে আমি রাজি না: স্বরাষ্ট্রমন্ত্রী

তারাগঞ্জে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

টাকা পরিশোধের সময় জানা যাবে পূর্ণ রায় প্রকাশের পর

ফররুখ আহমদ, ৭ নভেম্বর, ২৮ অক্টোবর ও শহীদ আবরার ফাহাদকে নিয়ে প্রকাশনা

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

অফিসে না এসেই হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, সেই দুই এসিল্যান্ড বদলি