বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেছেন, বীমা কোম্পানির পলিসি কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের জন্য আগামীতে ইউনিক আইডি চালু করা হবে। এর জন্য দেশব্যাপী সচেতনতা বাড়াতে ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার মতিঝিলে আইডিআরএর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন পর্যন্ত স্বদেশসহ সাতটি কোম্পানির কাছে গ্রাহকের পাওনা সাড়ে ৪ হাজার কোটি টাকা। এসব পলিসির বিপরীতে গ্রাহকের টাকা সম্পদ বিক্রি করে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। মোট এই খাতে ৭ হাজার কোটি টাকার বীমা দাবি অনাদায়ী রয়েছে। এছাড়া বীমা কোম্পানির আত্মসাৎ হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
এসআর