হোম > বাণিজ্য > কর্পোরেট

হজযাত্রীদের জন্য বিমান ও এসিআই-এর ‘হজ কেয়ার প্যাক’

আমার দেশ অনলাইন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এসিআই-এর দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে এ বছর পবিত্র হজ পালনকারীদের জন্য বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’র কনফারেন্স রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসিআই-এর পক্ষ থেকে এই কেয়ার প্যাকগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ মইন উদ্দিন আহমেদ।

এসিআই-এর পক্ষ থেকে ‘হজ কেয়ার প্যাক’ হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির কনজ্যুমার ব্র্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম এবং নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. কামরুল হাসান।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা বিমানের অন্যতম অগ্রাধিকার। এসিআই-এর এই সৌজন্যমূলক উদ্যোগ হজযাত্রীদের সফরে বিশেষ সহায়ক হবে। এটি কেবল শুরু; ভবিষ্যতে সেবার এই মান ও পরিধি আরও বৃদ্ধি করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিমানের ডিএমডি সৈয়দ মইন উদ্দিন আহমেদ এই উদ্যোগের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, দুই প্রতিষ্ঠানের এই সহযোগিতামূলক সম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে।

এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, বিমানের এই মহৎ সেবামূলক কার্যক্রমে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করি, ভবিষ্যতে সকল হজযাত্রীর কাছে আমরা এই সেবা পৌঁছে দিতে সক্ষম হব।

অনুষ্ঠানে বিমানের পক্ষ থেকে পরিচালক (বিপণন ও বিক্রয়) আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) মোহাম্মদ মিজানুর রশীদ, চিফ অফ প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন রেজোয়ান ইসলাম এবং চিফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন আবু নাছের আহমেদ ইমরানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসিআই-এর পক্ষ থেকে মার্কেটিং ম্যানেজার মো. আসাদুল ইসলাম শুভ এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এ.কে.এম মাহমুদুর রহমানসহ অন্যান্য প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বিইউএফটিতে দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে আটোমেশন নিয়ে কর্মশালা

ঢাবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. আবদুস সালামের যোগদান

ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্নে পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন

সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হচ্ছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

এখনই পদক্ষেপ নিন, নইলে পতন ঠেকানো কঠিন হবে