হোম > বাণিজ্য > কর্পোরেট

২০২৫ সালের সমাপ্ত বছরে প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আমার দেশ অনলাইন

২০২৫ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ব্যাংক পিএলসি। রোববার (এপ্রিল ০৫, ২০২৬) অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে বোর্ড অব ডিরেক্টরস।

সভায় ২০২৫ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়, যার মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ। এই লভ্যাংশ ঘোষণার মাধ্যমে প্রাইম ব্যাংক টেকসই ও শক্তিশালী আর্থিক অবস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

২০২৫ সালের সমাপ্ত বছরে ব্যাংকের নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ। এ সময়ে নিট মুনাফা হয়েছে ৯১০ কোটি টাকা, যা গত বছরের (২০২৪) একই সময়ে ছিল ৭৩২ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৮৪ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৬.৩১ টাকা।

বছর শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৪০.০০ টাকা এবং ৫৮.০৭ টাকা।

ডিসেম্বর, ২০২৫-এ সমাপ্ত বছরে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৬৪,৮৯০ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) দাঁড়িয়েছে ১৮.০৭ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চর মধ্যে।

সভায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ মে, ২০২৬ তারিখ নির্ধারণ করা হয় এবং রেকর্ড ডেট ২৮ এপ্রিল, ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভাবনী ব্যাংকিং সল্যুশন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রম জোরদারে সভা অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

মধ্যপ্রাচ্য সংকট: বিশ্ব সাপ্লাই চেইন ভেঙে পড়ার শঙ্কা

গ্রামীণ ব্যাংকের ৫০, নোবেলের ২০ বছর উপলক্ষে ড. ইউনূসকে সংবর্ধনা

জ্বালানি সংকট, সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতি: বাস্তবতার নিরিখে বাংলাদেশের করণীয়

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নগদ-নিযুক্ত প্রশাসকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

৪০ ব্যক্তিকে স্বাবলম্বী করতে সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তা প্রদান

ঢাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিফাত চ্যাম্পিয়ন

গ্রিন বন্ড ও জলবায়ু অর্থায়ন অগ্রগতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর