হোম > বাণিজ্য > কর্পোরেট

সিভিল এভিয়েশন একাডেমিতে সি. এফ. আর বেসিক কোর্স এর সমাপনী অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

সিভিল এভিয়েশন একাডেমি-তে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) এভিয়েশন ফায়ার ফাইটিং বিষয়ক ৯০ দিনব্যাপী Crash Fire & Rescue (CFR) Basic Course-এর সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কোর্সটি গত ০৬ অক্টোবর ২০২৫ তারিখে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সমাপ্ত হয়।

ফায়ার ফাইটিং বিষয়ক এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য বিমান দুর্ঘটনা মোকাবেলায় দক্ষ জনবল গড়ে তোলা। কোর্সে অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা International Civil Aviation Organization (ICAO)-এর মানদণ্ড অনুসরণ করে বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বলেন, বিমান চলাচলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিমান দুর্ঘটনা মোকাবেলায় এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সকল বিমানবন্দরে অগ্নি সুরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত হলেই এ প্রশিক্ষণের সার্থকতা পূর্ণতা পাবে।

বিশেষ অতিথি পরিচালক (ফায়ার) জনাব এ এস এম খালেদ বলেন, ICAO মানদণ্ড অনুযায়ী বিমানবন্দর পরিচালনা এবং এয়ারপোর্ট ইমারজেন্সি প্ল্যান বাস্তবায়নে প্রশিক্ষণপ্রাপ্ত জনবল অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণের অভিজ্ঞতা, বাস্তব চ্যালেঞ্জ এবং কার্যকর কৌশল নিয়ে মতবিনিময় করেন।

উক্ত কোর্সটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর চলমান প্রচেষ্টার অংশ, যা ICAO-এর গ্লোবাল এভিয়েশন ইমারজেন্সি প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিমান চলাচল খাতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। এ কোর্সে সংস্থার ফায়ার বিভাগে কর্মরত ০৫ (পাঁচ) জন অগ্নি নির্বাপন কর্মী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণার্থীরা গত পাঁচ মাসে অগ্নি নির্বাপন মহড়া, ফায়ার টেন্ডার পরিচালনা, উদ্ধার কার্যক্রম এবং তাত্ত্বিক ও ব্যবহারিক বিভিন্ন মডিউলে অংশ নেন, যা বিমানবন্দরে যেকোনো ধরনের অগ্নিকাণ্ডজনিত জরুরি পরিস্থিতি মোকাবেলায় তাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. আবদুস সালামের যোগদান

ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্নে পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন

সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হচ্ছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

হজযাত্রীদের জন্য বিমান ও এসিআই-এর ‘হজ কেয়ার প্যাক’

এখনই পদক্ষেপ নিন, নইলে পতন ঠেকানো কঠিন হবে

আশিয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে বৈশাখী উৎসব

বাঙালি সংস্কৃতিকে ধারণের আহ্বান গাকৃবি ভিসির